বরিশালের উজিরপুরে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও খ্রিষ্টানদের গির্জা পাহারা দিচ্ছেন। উপজেলা জামায়াত ইসলামীর আমির কাওছার হোসেনের নেতৃত্বে রাতভর বিভিন্ন স্থানে মন্দির ও গির্জাগুলো পাহাড়া অব্যাহত রেখেছেন।
তাদের এই অব্যহত প্রহরার কারণে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার কোথাও কোনো মন্দির বা গির্জায় হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেনি। হারতা ও জল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও এলাকার সংখ্যালঘু পরিবারগুলো জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
কাওছার হোসেন বলেন, সংখালঘু বলতে কিছু নেই। মুসলমান, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। আমরা সবাই এক ভাইয়ের নিরাপত্তায় অন্য ভাই এগিয়ে আসবো। ইসলামের শিক্ষা এটাই।
উজিরপুরে মন্দির ও গির্জা পাহারায় জামায়াতের নেতাকর্মীরা
বরিশালের উজিরপুরে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও খ্রিষ্টানদের গির্জা পাহারা দিচ্ছেন। উপজেলা জামায়াত ইসলামীর আমির কাওছার হোসেনের নেতৃত্বে রাতভর বিভিন্ন স্থানে মন্দির ও...



