বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মরহুম খোন্দকার আবদুল হামিদ ডাবলুর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মরহুমের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহসভাপতি আবদুল আলীম খান মনোয়ার, খোন্দকার আবদুল হামিদের বড় ছেলে খোন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র আলভী, মেজো ছেলে খোন্দকার আহনাফ হামিদ অরভিল, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া মো: হাসিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার তুহিন হোসেন, ছাত্রদল নেতা মো: মামুন মিয়া।
উল্লেখ্য, ডাবলু বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ২০১৮ সালে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। দীর্ঘ দিন অসুস্থ হয়ে চলতি বছরের ১৬ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৫৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।