সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম আহমদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা পৌনে ২টায় উপজেলার ফেরিঘাট কাটাগাং মাহিন স্টোন ক্রাশার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম আহমদ জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফোদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নাঈম আহমদ নাম্বার বিহীন মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে সারীঘাট বাজার থেকে নিজ বাড়ি মল্লিফোদ গ্রামে যাচ্ছিল। তিনি ফেরিঘাট কাটাগাং মাহিন স্টোন ক্রাশার মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৫৬০৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।