ময়মনসিংহের ভালুকায় তিনটি ফার্ণিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গতকাল ভোররাতে উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তাদের তিনটি দোকান পুড়ে ৩০ লাক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, হারুন অর রশিদ নামে এক ব্যক্তির ফার্ণিচারের দোকান থেকে আগুণের সুত্রপাত হয়ে পাশের আরো দু’টি দোকান পুড়ে যায়। তিনটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।