বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে মোকামতলা ভাই ভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনা ও প্রেস ক্লাবের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে এ সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাইদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, দফতর সম্পাদক হারুন অর রশিদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী প্রমুখ।



