বরিশালের আগৈলঝাড়া উপজেলার সর্বস্তরের জনগণ গত শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলা সদরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত সবসময়ই ষড়যন্ত্র করে আসছে। বর্ষা মৌসুমে তারা ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারছে, অন্যদিকে শুকনো মৌসুমে ফারাক্কার বাঁধ বন্ধ করে দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করছে।
আন্তঃদেশীয় পদ্মা নদীর পানির প্রবাহকে বাধা দিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ করে যাচ্ছে। শুধু তাই-ই নয়, ভারত আমাদের দেশের কৃৃষকদেরকে ফসল ফলাতে বাধা দিয়ে প্রকারান্তরে তাদের দেশের উৎপাাদিত ফসল বেশি দামে আমাদের দেশে বিক্রি করার সুযোগ নিচ্ছে।
ভারতের এ হেন ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।



