ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান আসামি করে দোহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৭৪ জনের নাম উল্লেখ অজ্ঞাত অনেককে আসামি করে করে মামলাটি রুজু করা হয়।
রোববার সকালে মামলাটি উপজেলার রামনাথপুরের শাহজাহান মাঝি এ মামলা করেন।
মামলার অন্যতম আসামিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার পৌরসভা আওয়ামী লীগের সেক্রেটারি দেলেয়ার হোসেন মাঝি, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নুরুল হক বেপারী, আলমাছ, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, হৃদয় মিয়া, সেয়েম মিয়া, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বর রহমানসহ অন্যরা।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মামলার বাদির আরজির পরিপেক্ষিতে গত ৪ আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অস্ত্রসন্ত্রহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামরার ঘটনায় মামলাটি আমলে নেয়া হয়েছে। দ্রুতই আসামিদের গ্রেফতারের জন্য মাঠে নামবে পুলিশ।



