রাজৈর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইশিবপুর হাইস্কুল, চৌয়ারীবাড়ি হাইস্কুল, সারিস্তাবাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শ্রীনদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গনেশ পাগল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া আ ন ব উচ্চবিদ্যালয়, হাসান কান্দি উচ্চবিদ্যালয়, চরমস্তফাপুর উচ্চবিদ্যালয়, পপুলার হাইস্কুল ও শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায় জানান, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নানা জটিলতার সৃষ্টি হয়েছে।
শিক্ষাকার্যক্রম ব্যাহত
রাজৈরের ৫ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
রাজৈর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।খোঁজ নিয়ে...



