খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় স্কয়ারের হেলিকপ্টার যোগে ত্রাণ পৌঁছাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদের নেতৃত্বে উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি সেনাক্যাম্পের হেলিপ্যাডে এটি ল্যান্ড করে।
ক্যাপ্টেন সাখাওয়াত কামাল বলেন, ‘শিক্ষার্থীদের ত্রাণ পৌঁছে দিতে স্কয়ার কোম্পানির হেলিকপ্টার নিয়ে দীঘিনালা উপজেলায় এসেছি।’
এ সময় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক জানান, সেনাবাহিনী বন্যার শুরু থেকে উদ্ধার কাজ করছে। পাশাপাশি নিয়মিত বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছাতে কাজ করছে। বন্যা পরবর্তী মেডিক্যাল সেবাসহ সকল সহযোগিতা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা দীঘিনালা উপজেলায় ত্রাণ পৌঁছাতে চান। তারই অংশ হিসেবে স্কয়ারের হেলিকপ্টার যোগে নিয়ে আসা এ ত্রাণ আমরা বন্যার্তদের পৌঁছে দেয়ার জন্য গ্রহণ করেছি।’



