বরিশালের আগৈলঝাড়া উপজেলা হলরুমে আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সাংবাদিকরা বিগত দিনে তাদের ওপরে অত্যাচারের স্মৃতি এবং লেখনীর বাকস্বাধীনতা কেড়ে নেয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
জহির উদ্দিন স্বপন নির্ভয়ে সাংবাদিকদের সংবাদ লেখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহমেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মুহাম্মদ বক্তিয়ার, সরোয়ার হোসেন মিয়া, খন্দকার মোহাম্মদ আলী, আবুল হোসেন মোল্লা ও এনায়েত হোসেন খান মনু, উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি আব্দুর রব। উপস্থাপনা করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মাসুম।