যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গত রোববার কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এমএ মোহিত, কুলাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপারসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তারা পঁাঁচশ’ মানুষের মধ্যে শুকনো খাবারের প্যাকেট ও পানি বিতরণ করেন।