রোটারিক্লাবসহ একাধিক সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উদ্যোগে বরিশালের গৌরনদীর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গতকাল মঙ্গলবার এক হাজার পাঁচ শ’ আম গাছের কলম বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলার নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘বৃক্ষ রোপণ করে পরিবেশ বাঁচান’ শীর্ষক অনুষ্ঠিত আলোচনা অংশ নেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮এর চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর, ইনার হুইল ক্লাব অব ঢাকা কসমোপলিটনের চেয়ারম্যান তারানা নাহিদ, রোটারি ক্লাব ঢাকার উপদেষ্টা সৈয়দ শাখাওয়াৎ হোসেন ও সভাপতি সৈয়দ আফতাউজ্জামান, সৈয়দ মতলুবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসএম মহিউদ্দিন বাদশা, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির প্রমুখ।