ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো: হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার তন্তর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেঝে, ঘটনার পর বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, হেবজু মিয়াদের একটি মোবাইল ফোন চুরি হয়েছে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘরে থাকা স্ত্রী, সন্তানসহ অন্যদের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় কাঠের দণ্ড দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় বৃদ্ধের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



