নওগাঁর রাণীনগরে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাসেলকে আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতার রাসেল উপজেলার কাটরাসিন গ্রামের মাহাবুব আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীর স্ত্রীর (৩০) সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে তোলে যুবক রাসেল। এরপর ইমুতে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে নানান অশ্লীল ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও ফেসবুক-ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে রাসেল। এ ঘটনা জানার পর রাসেলের সাথে সম্পর্ক ত্যাগ করে গৃহবধূ। পরে গত বুধবার রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধুর আত্মীয় স্বজনসহ বিভিন্নজনকে ইমুতে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গৃহবধূ বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাসেলকে রাতেই গ্রেফতার করে।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ওই মামলায় রাসেলকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।