বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ঢাকার নয়াবাজারে পুলিশের গুলিতে নিহত হন রাজৈর উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের মো: শাওন মুফতি (২৩)। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা মাকসুদা বেগম।
ঢাকায় বাসায় কাজ করে ছেলেকে বড় করেছিলেন মাকসুদা বেগম। তিনি এখন অসুস্থ। কোনো কাজ করতে পারেন না। একমাত্র উপার্জনক্ষম ছেলের আয়েই চলত তার সংসার।
মাকসুদা বেগম জানান, ছেলেকে হারিয়ে আমি এখন চোখে অন্ধকার দেখছি। সরকারের কাছে আমি বেঁচে থাকার জন্য আর্থিক সহায়তা চাই। স্বামী পরিত্যক্তা মাকসুদা বেগমের বাড়ির ভিটায় আছে শুধু ছোট একটি থজরাজীর্ণ ঘর। এ ছাড়া আর কোনো সম্পদ নেই তার। নয়াবাজারে মিছিলে অংশ নিয়েছিলেন শাওন মুফতি। তখন পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। সেখানেই মারা যান শাওন।
একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা মাকসুদা বেগম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ঢাকার নয়াবাজারে পুলিশের গুলিতে নিহত হন রাজৈর উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের মো: শাওন মুফতি (২৩)। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা...



