ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুলছুম বেগমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোহার উপজেলা কমিশনার ভূমি মামুন খানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তদন্তের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলা শুরু করেছে।
জানা গেছে, শিক্ষার্থীরা গত ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে কুলছুম বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
জাকির হোসেন জানান, শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধান কুলছুম বেগমের বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি লিখিত আবেদন দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোহারে বেগম আয়েশার অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুলছুম বেগমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা...



