গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতার অনৈতিক কার্যকলাপ তুলে ধরায় মাহাবুব সুলতান নামে এক সাংবাদিককে হত্যা ও চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মাহাবুব সুলতান গত মঙ্গলবার কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সাংবাদিক মাহাবুব সুলতান তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটালীপাড়ার পোলট্রি ও ফিশফিড ব্যবসায়ী হান্নান মোল্লার বিরুদ্ধে সরকারি যায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন এলাকার ক্ষুদ্র পোলট্রি মুরগি ও মৎস্য খামারিদের কাছ থেকে ফাঁকা চেক নিয়ে প্রতারণা মামলা দিয়ে হয়রানি ও নারী কেলেঙ্কারি ঘটানোর বিষয়ে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ব্যবসায়ী হান্নান মোল্লা সাংবাদিক মাহাবুব সুলতানের ওপর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার প্রথমে লোক মাধ্যমে ও পরে তার নিজ মোবাইল নম্বর থেকে ১০ লাখ টাকার চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম বলেন, সাংবাদিক মাহাবুব সুলতান ব্যবসায়ী হান্নান মোল্লার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি মামলার হুমকি দেয়ার বিষয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত পোলট্রি ও ফিসফিড ব্যবসায়ী হান্নান মোল্লা তার বিরুদ্ধে করা সকল অপপ্রচার ও অভিযোগ অস্বীকার করেন।
কোটালীপাড়ায় সাংবাদিককে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতার অনৈতিক কার্যকলাপ তুলে ধরায় মাহাবুব সুলতান নামে এক সাংবাদিককে হত্যা ও চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়া হয়েছে।...



