বগুড়া-নওগা মহাসড়কের কাহালু উপজেলার বিবির পুকুর এলাকায় এক নারীর (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রহিম ফিলিং পাম্পের পাশের একটি আম বাগান হতে অজ্ঞাত নামা এ নারীর লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন ওই দিন সকালে আমবাগানের একটি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাস দেয়া অবস্থায় লাশটি দেখতে পায়।

পরে কাহালু থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ রিপোট লেখা পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।