সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও গুলিতে ব্যবসায়ী তাজ উদ্দিন নিহতের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে এজাহারভুক্ত ২৮ জন ও অজ্ঞাতনামা ২০ জনসহ মোট ৪৮ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে নিহতের স্ত্রী রুলী বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী আকবর ফখরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।