পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্রে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মাছবাজারের পাশে পরিত্যক্ত একটি টিনের দোকানঘর থেকে গলায় ফাঁস লাগানো ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম সোহরাব বেপারী (৫৫)। তিনি পার্শ্ববর্তী মেদিনীমণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত মোসলেম বেপারীর ছেলে। তিনি চায়না অস্থায়ী প্রজেক্ট এলাকায় রাস্তার পাশে ভাসমান অবস্থায় বসবাস করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।



