বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা, চন্দ্রঘোনা, মরিয়মনগর ও রাজানগর ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক পৃথক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে রানীরহাট কলেজ প্রাঙ্গণে রাজানগর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি মুহাম্মদ নুরুল আবছার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ ফজলুল করিম। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন তালুকদার, কে আর এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী প্রমুখ।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলার পারুয়া, মোগলেরহাট, লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ত্রাণ ও বন্যায় নিহতের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আমির মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, লালানগর ইউনিয়ন সভাপতি হাফেজ মো: নুরুউলাহ, সরওয়ার হোসেন, মহিউদ্দিন বাবু, আকবর আলী, কাজী সাদিকুল ইসলাম রিয়াদ, খোরশেদ আলম, মুমিনুর রশিদ, সুলতান মাহমুদ, মোহাম্মদ রায়হান প্রমুখ।