কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাংলাবাজার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাছিমা আক্তারকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনের রাস্তায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় অভিযুক্ত হুমকিদাতা মোনায়েম খান, আবু সাঈদ মাস্টার, রিপন, সোহেল ও মোবারক খান গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বন্ধ থাকা প্রতিষ্ঠান থেকে কে বা কারা শিলিং ফ্যানসহ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ম্যাডাম প্রতিবাদ করায় স্থানীয় কতিপয় দুষ্কৃৃতিকারী বিদ্যালয়ে এসে আমাদেরসহ ম্যাডামকে স্কুলে আসতে নিষেধ করে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়।
দুষ্কৃতিকারীদের ভয়ে প্রিন্সিপাল ম্যাডাম বর্তমানে স্কুলে না আসায় আমাদের ছাত্রছাত্রীদের পাঠদানে মারত্মকভাবে ব্যাঘাত ঘটছে বলে অভিভাবকরা জানান।
কুলিয়ারচরে প্রিন্সিপালকে প্রাণনাশের হুমকি প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাংলাবাজার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাছিমা আক্তারকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।গত...



