পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের টানা দুইবারের সাবেক এমপি এসএম শাহজাদা সাজুসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার পটুয়াখালী দ্রুতবিচার ট্রাইব্যুনালে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামের মৃত আবুল কালাম মৃধার ছেলে আশ্রাব মৃধা বাদি হয়ে এ মামলা করেন।
অন্য আসামিরা হলেন সাবেক এমপি এসএম শাহজাদার বাবা লুৎফর রহমান, তার আপন তিন চাচাতো ভাই সেলিম সরদার, সুমন সরদার, সোহাগ সরদার, সানকিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন হাওলাদার, সানকিপুর ইউনিয়নের ছাএলীগের সাবেক সভাপতি শাহিন মৃধা ও সানকিপুর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সদস্য রুবেল মৃধাসহ আরো ২০/৩০ জনকে অজ্ঞাত করে মামলা করা হয়।
অভিযোগ আমলে নিয়ে সাত দিনের মধ্যে পিবিআই পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালতের বিচারক আশিকুর রহমান। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় সূত্রে জানা যায়, সাবেক এমপি শাহাজাদা ও তার চাচাতো ভাই সুমন সরদার, শামিম সরদার ২০২৩ সালের ২৬ জানুয়ারিতে বাদির ওপর হামলা চালিয়ে জখম করেন এবং দু’টি মটরসাইকেল ও বসতঘর ভাঙচুরের ঘটনায় দশমিনা থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৯ এপ্রিল বাদির পরিবারের ওপর হামলা চালিয়ে ১০ লাখ টাকা দাবি করে পূর্বের মামলা প্রত্যাহারে হুমকি দেয়।
এমপি এসএম শাহজাদার ব্যাক্তিগত মুঠোফোন এবং এমপির বাবা লুৎফর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সাবেক এমপি শাহজাদাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের টানা দুইবারের সাবেক এমপি এসএম শাহজাদা সাজুসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার পটুয়াখালী দ্রুতবিচার ট্রাইব্যুনালে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের...



