দীর্ঘ ১৬ বছর পর গত শুক্রবার পটুয়াখালীতে প্রকাশ্যে জনসমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। সমাবেশে তিনি বলেছেন, ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি, দেশে অরাজকতা সৃষ্টির জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মা এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা যেন ভয়ঙ্কর হয়ে ওঠছেন। এদেরকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, ছাত্র-জনতা আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছিল। তারা এক ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন।
পটুয়াখালীতে তার আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যেগে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগদেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
১৬ বছর পর পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর জনসমাবেশ
দীর্ঘ ১৬ বছর পর গত শুক্রবার পটুয়াখালীতে প্রকাশ্যে জনসমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। সমাবেশে তিনি...



