গৌরনদী উপজেলার আসন্ন দুর্গাপূজা উৎসব উদ্যাপন উপলক্ষে সকল মন্দির কমিটির সভা গত শনিবার সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি মনোজ কুমার গোমস্তা।
বক্তব্য রাখেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র রায়, পালরদী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রাজা রাম সাহা, এনজিও ফোরামের সমন্বয় প্রেমানন্দ ঘরামী, মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুজিত বাড়ৈ প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে তিন বছরের জন্য একটি পূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়।
গৌরনদীতে দুর্গাপূজা উৎসব উপলক্ষে মন্দির কমিটির সভা অনুষ্ঠিত
গৌরনদী উপজেলার আসন্ন দুর্গাপূজা উৎসব উদ্যাপন উপলক্ষে সকল মন্দির কমিটির সভা গত শনিবার সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন...



