পাইকগাছায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠনের মাত্র ১৬ ঘণ্টা পর তা বাতিল করা হয়েছে। গত শুক্রবার সকালে ফোরামের সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এ সবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সদ্য গঠিত কমিটি বাতিল ঘোষণা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা আইনজীবী সমিতির কার্যালয়ে অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তারকে আহ্বায়ক ও অ্যাডভোকেট দিপঙ্কর সাহাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।
কমিটির অন্যদের মধ্যে অ্যাডভোকেট আ: মালেক ও অ্যাডভোকেট এফ এম রাজ্জাক যুগ্ম আহ্বায়ক এবং অ্যাডভোকেট প্রশান্ত কুমার ঘোষ, অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ মন্ডল, অ্যাডভোকেট মোহাতাছিম বিল্লাহ, অ্যাডভোকেট মুজিবর রহমান, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, অ্যাডভোকেট টি এম সাইফুদ্দিন (সুমন) ও কাজী সাইফুল ইসলাম সদস্য নির্বাচিত হন।
এদিকে নতুন কমিটিতে অ্যাডভোকেট মুজিবর রহমানসহ বিতর্কিত কতিপয় আইনজীবীর সম্পৃক্ত থাকায় তা ভবিষ্যতে জাতীয়তাবাদী চেতনা ও আদর্শ প্রশ্নবিদ্ধ হতে পারে- এমন আশঙ্কা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে পরের দিন শুক্রবার সকালে নবগঠিত ওই কমিটি বাতিল ঘোষণা করা হয়।
পাইকগাছায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের ১৬ ঘণ্টা পর বাতিল
পাইকগাছায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠনের মাত্র ১৬ ঘণ্টা পর তা বাতিল করা হয়েছে। গত শুক্রবার সকালে ফোরামের সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি...



