প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন পর ৯ শতক জমি ফিরে পেলেন সুরমা ব্রিকস ফিল্ডের মালিক ফয়েজ উদ্দিন।
গত ১৬ মাস পূর্বে আওয়ামী লীগের প্রভাবশালী কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ও মেম্বার আজাদ মিলে ফয়েজ উদ্দিনের মালিকানাধীন প্রায় ৯ শতক জমি জবর দখল করে সরকারি একটি প্রজেক্ট করে রাস্তা নির্মাণ করেন। সে-সময় বাধা দিলেও জাফর আহমদ গিলমান কর্ণপাত না করে উল্টো ফয়েজ উদ্দিনকে প্রভাব খাটিয়ে তাড়িয়ে দেন এবং তার বাহিনী দা, কুড়াল ইত্যাদি দিয়ে হামলা চালায়।
চেয়ারম্যান গিলমান সরকারি প্রজেক্ট করলেও ফয়েজ উদ্দিনের চার বিঘা জমির পাঁচ ফুট গভীর করে মাটিও জোরপূর্বক কেটে নিয়ে যান। ফলে ফয়েজ উদ্দিনের এ জমিতে ফসল ফলানো যাচ্ছে না গভীরতার কারণে।
এ দিকে সুরমা ব্রিকস ফিল্ডের ক্ষতিগ্রস্ত মালিক ও জামায়াত নেতা ফয়েজ উদ্দিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে গত রোববার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল হোসেন সরেজমিনে গিয়ে জমি ফিরিয়ে দেয়ার
সিদ্ধান্ত নেন।



