টেকনাফ শামলাপুর বাজার থেকে বোরকা পরিহিত দুই অপহরণকারীকে আটক করেছে এলাকাবাসী। রোববার রাত ৮টায় শামলাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, জিঞ্জাসাবাদে আটক যুবকেরা অপহরণ চক্রের সদস্য বলে স্বীকার করেছে। আটককৃতরা হলো কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউপির ৯ নং ওয়ার্ডের প্যাঁচার দ্বীপ এলাকার স্থানীয় ওসমান গণির ছেলে সৈয়দ হোসেন (৩০) ও আবুল হোসন (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন লোক বোরকা পরে ইজিবাইক থেকে নেমে এদিক-সেদিক ঘুরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদের সময় তাদের সাথে ছুরি (ছাকু) পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের রশি দিয়ে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।



