দীর্ঘ সাড়ে ছয় বছর পরে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনী এলাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস শরফুদ্দিন আহমেদ সান্টু।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকা-বরিশাল মহাসড়ক পথে বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন। এ সময় হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন। বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে ইসলাদী পর্যন্ত উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী গেট, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজিয়েছেন তাকে অভ্যর্থনা জানায়। এ সময় তার সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে উজিরপুর-বানারীপাড়া আসনে নির্বাচন বর্জনের পর সাড়ে ছয় বছর বিদেশে অবস্থান করেন তিনি। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরেন।
নিজ এলাকায় আসার প্রস্তুতি বিএনপি নেতা সান্টুর
দীর্ঘ সাড়ে ছয় বছর পরে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনী এলাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক...



