বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, কোনো দুর্বৃত্তের স্থান বিএনপিতে হবে না। বিএনপিকে জনগণের আস্থা অর্জন করতে হবে। যাতে আগামী নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়।
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, উপজেলা যুগ্ম সম্পাদক সফিকার রহমান, অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পৌর মহিলা দলের আহ্বায়ক সিদরাতুল মুনতাহা মিতু, পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরশ-উল আজম বসুনিয়া, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ প্রমুখ।