ময়মনসিংহের ভালুকায় জিগাগাছের ডালে ঝুলন্ত অবস্থা থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম জানান, স্থানীয় এক লোক জঙ্গলে গরু খোঁজতে গিয়ে ঝুলন্ত কঙ্কাল দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জিগাগাছের ডালে ঝুলন্ত অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে। গামছা ও লুঙ্গি একসাথে গিঁট দিয়ে ওই গাছের ডালের সাথে কঙ্কালটি ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ঝুলন্তের ঘটনাটি এক থেকে দেড় মাস আগের এবং বয়স আনুমানিক ৫০ বছর। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।