মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক সামছু জজের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার গোয়ালন্দ উপজেলাবাসীর আয়োজনে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আলম রেজা, গোয়ালন্দ পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহল মণ্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।