সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শুটিবাড়ি মোড় স্মৃতি অম্লান চত্বরে ডিমলা উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় দৈনিক করতোয়া পত্রিকার ময়েন কবিরের সভাপতিত্বে ও যুগের আলোর মোহাম্মদ আলী সানুর সঞ্চালনায় বক্তব্য দেন খোলা কাগজের আশিক লেমন, মানবকণ্ঠের বাদশা সেকেন্দার ভুট্টু, নয়া দিগন্তের মো: রেজোয়ান ইসলাম প্রমুখ।