বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ বসতঘরের খাটের (চৌকির) নিচ থেকে খাদিজা নামের তিন বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খাদিজা চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করেছে।
চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায় বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় তুহিন শেখের মেয়ে খাদিজার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তুহিন শেখ ওই এলাকার কামরুল শেখের ছেলে।’