ছিল হার্টে সমস্যা। তীব্র বুক ব্যথা নিয়ে কয়েক দিন অফিস করার পর ছুটি চেয়েও ছুটি পাননি মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক অফিস সহায়ক। ছুটি না দিয়ে তাকে অপমান অপদস্থ করা হয়। এদিকে গতকাল বুধবার অসুস্থ শরীর নিয়ে অফিসে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
নিহত কর্মচারীর নাম মিজানুর রহমান (৪৪)। তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বেরু মোল্লাকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।