প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার প্রজেক্ট’ এর আওতায় দ্বিতীয় পর্যায়ের ৫০ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
সদর উপজেলা আইসিটি অফিসার শায়খ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএস আইসিটি লিমিটেডের প্রতিনিধি মশিউর রহমান, নাইলেক্স লিমিটেডের প্রতিনিধি মাহবুব আবিদ, ওমেন্স ই-কমার্স প্রফেশনালের প্রশিক্ষণার্থী সাইয়েদা আক্তার শাম্মি, ওমেন কল সেন্টার এজেন্ট প্রশিক্ষণার্থী ইয়াসমিন আক্তার প্রমূখ। অনুষ্ঠানে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণে ওমেন ই-কমার্স প্রফেশনাল কোর্সে ২৫ জন ও ওমেন কল সেন্টার এজেন্ট প্রশিক্ষণে ২৫ জনের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়।
এর আগে প্রথম পর্যায়ের প্রশিক্ষণে আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে ৮০ জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হয়েছিল। প্রশিক্ষণ শেষে মাত্র দুই মাসের মধ্যে তাদের ৫৬ জনই আয় করতে শুরু করেছেন।
পঞ্চগড়ে ৫০ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার প্রজেক্ট’ এর আওতায় দ্বিতীয় পর্যায়ের ৫০ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ...



