বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনাসহ সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় জানানো হয়েছে, বাইরের কোনো সমস্যার দায়ভার নিবে না ববি প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষকরা বর্তমান পরিস্থিতি থেকে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য শিক্ষার্থীদের কাছে মতামত আহ্বান করেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মৌখিকভাবে শিক্ষকদের কাছে তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তাদের প্রস্তাবিত মৌখিক দাবিগুলোর মধ্য প্রধান কয়েকটি দাবি হলো- সাময়িক একটি নিরাপত্তা কমিটি গঠন করা। অনুমতি ছাড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন নিয়ে বাইরে না যায়। প্রতিটি বিভাগ থেকে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা ইত্যাদি।
বাইরের সমস্যায় দায়ভার নেবে না ববি প্রশাসন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনাসহ সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে...



