বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবিতে পরিণত হয়েছে। তিনি গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা আয়োজিত মুস্তফাপুর ঝিকরহাটি প্রাইমারি মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের মধ্যে আর্থিক সহায়তা দান অনুষ্ঠানে এ কথা বলেন।
জেলা আমির মাওলানা আব্দুস সোবাহান খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
মাদারীপুরের শহীদ ১১টি পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে শহীদ দীপ্তর বাবা তার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।
হাসিনা সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে : হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এটা বাংলাদেশের জনগণের...



