মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মালখানগর এলাকায় গীতা রানী দে (৪৮) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
এ দিকে একই দিন সকাল ১০টার দিকে এছাড়া উপজেলার লতব্দী এলাকায় মো: রোমান দেওয়ান (২৭) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লতব্দী গ্রামের দেওয়ানবাড়ী জামে মসজিদের ছাদে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্টে যুবক মো: রোমান দেওয়ান মারা যায়। সে লতব্দী গ্রামের সেন্টু দেওয়ানের পুত্র।
সিরাজদিখান থানার ওসি তদন্ত মো: মোক্তার হোসেন জানান, আত্মহত্যার বিষয়টি সঠিক, তবে নিহত গীতা রানী মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে। অপর দিকে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।