স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে। এমন ভয়াবহ বন্যা বাংলাদেশের মানুষ সাম্প্রতিককালে দেখেনি। যদিও ফেনীসহ বন্যাকবলিত বেশির ভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালীসহ দু-একটি স্থানে পানি বাড়ার খবর শোনা যাচ্ছে। সেসব স্থানে পরিস্থিতি খানিকটা অবনতির দিকে থাকায় বিপুলসংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আর এসব মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি মালদ্বীপে অবস্থানরত বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকরাও।
গত বৃহস্পতিবার বন্যার্তদের সহায়তার জন্য নগদ অর্থ এনবিএল মানি ট্রান্সপার লিমিটেড মালদ্বীপ শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেয়া হয়।পরে মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ কাদের ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির আর্থিক অনুদানের ট্রান্সপার সি্লপ ভেরিফাইয়ের জন্য তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের (শ্রম) কাউন্সেলর মো: সোহেল পারভেজের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন- মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের সভাপতি মো: এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক খোন্দকার, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রাজু প্রমুখ।
আর্থিক অনুদানের সি্লপ গ্রহণ করে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের সব সাংবাদিকদের ধন্যবাদ জানান মিশনের (শ্রম) কাউন্সেলর মো: সোহেল পারভেজ। একইসাথে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
অর্থ অনুদানে যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, মাত্র কিছুদিন আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের দেশের সরকারের পরিবর্তন হয়েছে, দেশ এখনো পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।



