কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে ইব্রাহিম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলী পাড়া এলাকার রেললাইনে ইব্রাহীম বসে ছিল। এ সময় কক্সবাজার থেকে আসা ট্রেনে সে কাটা পড়ে। নিহত ইব্রাহিম চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার জামাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায়।