মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত যুবদল নেতা রুবেলকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপি সহসভাপতি কৃষিবিদ প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
গতকাল রোববার বিকেলে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের চড় জাবরা এলাকায় আহত রুবেলের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তার চিকিৎসায় অর্থ সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি আবু কাউসার, জিয়া স্মৃতি পাঠাগারের প্রকাশনা সম্পাদক ডা: মো: আবুল হাসান, উপজেলা বিএনপির গণশিক্ষা সম্পাদক মো: আসলাম মিয়া, শ্রম সম্পাদক এস এম শাহিন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো: চাঁন, সহদপ্তর সম্পাদক সুমন দাস, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইয়াছিন খান মিরান প্রমুখ।
ছাত্র আন্দোলনে আহত যুবদল নেতাকে আর্থিক অনুদান
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত যুবদল নেতা রুবেলকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপি সহসভাপতি কৃষিবিদ...



