বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে পঞ্চগড় বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো: দেলদার রহমান দিলু সভাপতি ও নেত্রকোনার নন্দিপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ঢাকার শ্যামলীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ও মতবিনিময় সভায় কারিগরি শিক্ষা বোর্ডের আটটি কমিটি বিলুপ্ত করে এই কমিটি গঠন করা হয়।
এ দিকে দেলদার রহমান দিলু বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ের বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন- নতুন কমিটির নেতৃত্বে দেশে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ঘটবে।