খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে আরামবাগ এলাকায় নদী থেকে স্থানীয়দের সহায়তায় সদর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মেহেরাজ আলী ফাহিম জানায়, সকালে নদীর পাশের দোকানে বসে চা খাওয়ার সময় লাশটি ভেসে যেতে দেখি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নদীর কিনারায় নিয়ে আসি এবং পুলিশকে জানাই। আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী লাশটির মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রিয়াজ জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে তদন্ত করা হচ্ছে।

প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।