জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে ডেমক্র্যাসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্ম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের সেন্ট্রাল প্লাজায় সিএফসি হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধান সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আস্থা’ প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী। আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্র্যাসিওয়াচের মনিটরিং এবং রিপোর্টিং সমন্বয়কারী ফয়সাল হাবিব, সিনিয়র ফিল্ড অফিসার খুরশীদা জাহান, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার জহিরুল ইসলাম, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমুখ।