জয়পুরহাট জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি ২৫তম বিসিএস পুলিশ সার্ভিসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০০৬ সালে নিয়োগ লাভ করেন।
জয়পুরহাটে যোগদানের আগে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি র্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিন-১১ নারায়ণগঞ্জ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিন- ১২ সিরাজগঞ্জ, পুলিশ স্টাফ কলেজ ঢাকা, সুনামগঞ্জ জেলা পুলিশ, জাতিসঙ্ঘ শান্তি রক্ষা মিশন কঙ্গো, সিলেট জেলা পুলিশ, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন মালি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।
তার বাড়ি হবিগঞ্জে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স-মাস্টার্স করেন শেষ করেন। তিনি উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকার লিডস বিশ্ববিদ্যালয় এবং জাপানের মেইজি বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেন।



