লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় এক টাকার জন্য দারিদ্র্য বিমোচন প্রকল্পের ফিল্ড অফিসারকে মারধর করলেন ইউনুস আলী লাভলু নামে এক ব্যক্তি। গত রোববার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভেতরে দারিদ্র্য বিমোচন প্রকল্প অফিসে এমন মারধরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দাবি করা ইউনুস আলী লাভলু দারিদ্র্য বিমোচন প্রকল্প থেকে গত বছর ৩০ হাজার ঋণ গ্রহণ করেন এবং তা পরিশোধ করে নতুন করে ৫০ হাজার টাকা ঋণ নেয়ার জন্য আবেদন করেন। কিন্তু দারিদ্র্য বিমোচন প্রকল্পের ফিল্ড অফিসার গনেশ চন্দ্র বর্মন ৪০ হাজার টাকার বাইরে কোনো ঋণ দিতে অপারগতা প্রকাশ করেন। আর এতে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ইউনুস আলী লাভলু ঋণ না নিয়ে সঞ্চয় উত্তোলন করতে বলেন। পরে হিসাব-নিকাশ শেষে অফিস ইউনুস আলী লাভলুর কাছের ৩৯ টাকা পাওনা থাকে। ৩৯ টাকা পরিশোধের জন্য লাভলু ৫০ টাকার একটি নোট ওই অফিসারের হাতে দিয়ে বাকি ১১ টাকা ফিরত চায় ইউনুস আলী লাভলু।

কিন্তু ফিল্ড অফিসার গনেশ চন্দ্রের কাছে ১ টাকা না থাকায় এগারো টাকার পরিবর্তে ১০ টাকা ফেরত দেন। ইউনুস আলী ১ টাকার জন্য ফিল্ড অফিসার সাথে বাগি¦তণ্ডা শুরু করেন। এক পর্যায়ে ইউনুস আলী লাভলু ক্ষিপ্ত হয়ে ফিল্ড অফিসার গনেশ চন্দ্র বর্মনের জামার কলার ধরে মারধর শুরু করেন।
বিষয়টি নিয়ে ইউনুস আলী লাভলু বলেন, আমি তাকে মারধর করিনি। শুধু একটু ধাক্কা দিয়েছি।
দারিদ্র্য বিমোচন অফিসের কর্মকর্তা ইসমত আরা খানম জানান, এ বিষয়ে হাতীবান্ধা থানায় একটি জিডি করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যে নির্দেশনা দিবেন
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, মারধরের ঘটনাটির শুনেছি, তাদের আইনি ব্যবস্থা নিতে বলেছি।