ছাতকে জিয়াউর রহমান (৪০) নামের একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের প্রণব দাসের বাড়ির পাশের একটি ডোবা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করেছে।
স্থানীয় লোকজন সকালে ডোবায় একটি মুখবাঁধা বস্তা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বস্তাবন্দী অবস্থায় জিয়াউর রহমানের লাশ উদ্ধার করে।
জিয়াউর রহমান উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের ময়না মিয়ার ছেলে। জিয়াউর রহমানের স্ত্রী রানু বেগম তার লাশ শনাক্ত করেছেন। রানু বেগম জানান, তার স্বামী গত রোববার থেকে নিখোঁজ ছিলেন।
ছাতকে বস্তাবন্দী লাশ উদ্ধার
ছাতকে জিয়াউর রহমান (৪০) নামের একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের প্রণব দাসের বাড়ির পাশের একটি ডোবা থেকে...



