‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘোষিত মাসব্যাপী ক্যাম্পেইন ‘গ্রাহক সেবা মাস’ সফলকরণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজার শাখার আয়োজনে গত মঙ্গলবার ব্যাংক মিলনায়তনে স্থানীয় মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামাদের নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজার সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালীর চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবুল হাসনাত মো: আব্দুল হাই। বক্তব্য রাখেন বাঙ্গড্ডা বাজার আশ্ শিফা ডায়াগনস্টিক সেন্টার চেয়ারম্যান ইউসুফ আলী, মুফতি মাওলানা ওয়ালী উল্ল্যাহ ভূঁইয়া, অধ্যক্ষ মনিরুল ইসলাম, আবুল বাশার প্রমুখ।
ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখায় মতবিনিময় সভা
‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘোষিত মাসব্যাপী ক্যাম্পেইন ‘গ্রাহক সেবা মাস’ সফলকরণ কর্মসূচির অংশ...



