সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) অভিযানে ২১টি ভারতীয় চোরাই গরু জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি জৈন্তাপুরের একটি টহল দল টিপরাখলা গোয়াবাড়ি নামক সীমান্ত এলাকা হতে ২১টি ভারতীয় গরু আটক করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে গরু ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানের ভারতীয় ২১টি গরুর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।